শনিবার, ১৩ জুন ২০২৬

আলীকদমে হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৬ শিশু, আক্রান্ত পাড়ায় ৪ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যকর্মীর দল

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগের উপসর্গ দেখা দিযেছে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৬ শিশু। আক্রান্ত পাড়ায় ৪ সদস্য বিশিষ্ট একটি স্বাস্থ্যকর্মীর দল পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে রিংলত পাড়ার কয়েকজন শিশুর গায়ে ছোট ছোট অসংখ্য ফোসকা দেখা যায়। রোগের সংক্রমণ বাড়তে থাকলে বৃহস্পতিবার সকালে (১৬ এপ্রিল) পাড়ার ৬ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনেরা। অপর একটি সূত্র মতে, গত ১১ এপ্রিল উপজেলার দুর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জংরুং ম্রো (৩ মাস) ও লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭ মাস) হাম আক্রান্ত হয়ে মারা গেছে।
এ বিষযে কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, পাড়ায় হাম রোগ আক্রান্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে বৃহস্পতিবার সকালে আলিকদম উপজেলার ইউএনও ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান জানায়, হাম রোগের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন শিশু চিকিৎসাধীন আছে। শতভাগ নিশ্চিতের জন্য এসব রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় হাম রোগে দুই শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। তবে এ রোগে আক্রান্ত হয়ে ৬শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বৃহস্পতিবার সকালে ৪ সদস্য বিশিষ্ট একটি স্বাস্থ্যকর্মীর দল আক্রান্ত পাড়ায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত হামের টিকা মজুত রয়েছে। স্বাস্থ্যকর্মীরা ফিরলে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের সব খবর

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...