বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য মন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও উৎসব আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরো বলেন, আমি আশা করছি, আমাদের আগামী দিনগুলো অত্যন্ত সুন্দর হবে এবং তিন পার্বত্য জেলায় টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে।

আজ বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমীডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মারমাদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’র উদ্বোধন শেষে দীপেন দেওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো জোরদার করা হবে। এখানে সামাজিক কাঠামোর উন্নয়নের পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে। পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে, উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য রাখা হবে না।

এর আগে মন্ত্রী দীপেন দেওয়ান বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা সদরের স্থানীয় রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদ আয়োজিত মূল অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ‘সাংগ্রাইং পোয়ে’ উৎসব পালন করে।

এই বিভাগের সব খবর

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন আজ এ তালিকা প্রকাশ করে। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,...

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের...

বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পিসিবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে উদ্বোধনী ব্যাটার শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব...

সর্বশেষ

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০...

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন...

বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পিসিবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে উদ্বোধনী ব্যাটার...

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি...

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং...

“হাজেরা গিফট হাউজ” -এক ছাদের নিচে সব প্রয়োজনীয় পণ্য

বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও...