রবিবার, ১৪ জুন ২০২৬

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ভেসে উঠল ৩৫ তম মৃত ডলফিন

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী হতে উদ্ধার হলো ৩৫ তম মৃত ডলফিন।
শনিবার (১১ জুন) বিকেল ৫ টার দিকে নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকা হতে এই ডলফিনটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন নদীতে একটি ডলফিন ভাসতে দেখে স্থানীয় (পশ্চিম গুজরা) ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফকে খবর দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত অবস্থায় নদী হতে ডলফিনটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাছটি আনুমানিক ওজন ১৬ কেজি, লম্বা ৩ ফুট হবে জানিয়েছেন ইউপি ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে এমন সংবাদের আমরা হালদা পাড়ে গিয়ে উদ্ধার করি।পরে বিষয়টি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে জানানো হলে তার নির্দেশে ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি প্রেরন করি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, রাউজান হতে একটি মৃত ডলফিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। এটি আকারে ছোট। এটার শরীরে কোন দাগ পাওয়া যায় নি। কি কারণে এটার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৫টি ডলফিন মারা গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...