বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উচ্চ ফলনশীল মিষ্টি আলুর জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ ফলনশীল মিষ্টি আলুর নতুন জাত সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. এম. ফয়সল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র।

বিশেষ অতিথি ছিলেন ড. এ কে এম মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ড. হৈমন্তী বড়ুয়া। বক্তারা বলেন, বারি উদ্ভাবিত মিষ্টি আলুর নতুন জাত—বারি মিষ্টি আলু-১৬, ১৭ ও ১৮—উচ্চ ফলনশীল, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। এসব জাত চাষে কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাঠ দিবসে প্রদর্শিত প্লটে নতুন জাতগুলোর চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের মাঝে সরাসরি প্রদর্শনের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল ও অধিক ফলনশীল ফসলের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা নতুন জাতের মিষ্টি আলুর উৎপাদন ও বাজার সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এসব জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...