শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে আজ থেকে বান্দরবানে ৪ দিনব্যাপী মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাইং শুরু হয়েছে।

সোমবার সকালে উৎসবকে ঘিরে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রা উদ্বোধনকালে সাচিংপ্রু জেরী বলেন, বান্দরবান মিনি হিল ট্রাক্টস বলা যেতে পারে। কারণ, এখানে সকল জাতি সত্তার বসবাস রয়েছে। সকলের সম্মিলিত চেষ্টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মারমাদের সাংগ্রাইং খুবই বৈচিত্র্যময়। আমরা মনে করি আগামীতে জাতীয় পর্যায়ে আরও উজ্জীবিত হবে সাংগ্রাইং উৎসব। আমরা এ জেলাকে আরও সমৃদ্ধশালী করতে চাই।

এসময় সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব,উৎসব উদযাপন কমিটি ও মারমা সম্প্রদায়ের নেতারা।

ছবি: বাসস

ছবি: বাসস

মারমা-ত্রিপুরা-মুরং-বমসহ ১১টি সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। অনেকে নিজস্ব ঐতিহ্যর পোষাক পরিধান করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে ইহকাল ও পরকালে সুখ-শান্তি লাভের জন্য বয়স্কদের উদ্দেশ্যে বয়স্ক পূজা করেন সবাই।

আয়োজক কমিটি বাসস’কে বলেন, আগামীকাল বিকেলে বুদ্ধস্নান অনুষ্ঠিত হবে। রাজগুরু বৌদ্ধ বিহার থেকে শহর প্রদক্ষিণ শেষে উজানী পাড়া খেয়া ঘাটে এই স্নানানুষ্ঠান হবে। একইদিন রাত ৮টায় পাড়ায় পাড়ায় আয়োজন করা হবে পিঠা উৎসব। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল (বুধ-বৃহস্পতিবার) ২দিনই দুপুর থেকে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী লোকজ খেলা ও তৈলাক্ত বাঁশ আহরণ, সম্মামনা প্রদান এবং লোকজ সাংস্কৃতিক পর্ব সাংগ্রাইং গান ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...