বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা যুবক হত্যা : গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় আজিমুদ্দিন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর আগে নিহতের স্ত্রী বাদি হয়ে ওই তিনজনসহ ৩০-৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১৯ নম্বর ক্যাম্পের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ১৬ নম্বর ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো. জাবের (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ (৪০)। তারা সবাই ২০১৭ সালের আগস্টের পর বাংলাদেশে এসেছেন।

শুক্রবার (১০ জুন) রাতে উখিয়া আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাতে আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে এজাহারে উল্লিখিত ৪, ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা আশ্রয়শিবিরে আজিমুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের হামলায় সৈয়দ করিম ও রহিমুল্লাহ নামের আরও দুজন রোহিঙ্গা শরণার্থী গুরুতর আহত হন। বতর্মানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

জেবি

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...