শনিবার, ১৩ জুন ২০২৬

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: জেলা প্রশাসক

শ্যামল রুদ্র খাগড়াছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ পাহাড় কাটার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সংবাদ প্রকাশ ও প্রশাসনিক অভিযানের পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে মানিকছড়ির দুর্গম খাড়িছড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কাটছে। এ ধরনের অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় মো. মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ৫ এপ্রিল যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় চারটি বড় পাহাড় কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...