রবিবার, ২১ জুন ২০২৬

খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা নতুন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন উৎসবমুখর। জেলার পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত এখন শহর আর পাহাড়ি পল্লীগুলো।

মারমারা সংগ্রাই, চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু উৎসবের মাধ্যমে বরণ করে নেয় নতুন বছরকে।

পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়ে গেছে নানা আয়োজন।

মঙ্গলবার  সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি-বাঙ্গালী। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা তুলে সম্প্রীতির হাত ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেলুন ও শান্তির পায়রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দপ্তরের লোকজন শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলে ধরেন। যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও শারিরীক কসরত প্রদর্শন করা হয়।

আগামী ১২এপ্রিল থেকে পাহাড়ে বর্ষবরণ ‘বৈসাবি’ উৎসব শুরু হবে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...