শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মহেশখালীতে ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

মহেশখালীর বঙ্গোপসাগরের ধলঘাটা পয়েন্টের দুটি ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত বুধবার (৮ জুন) ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয়নি। শুক্রবার (১০ জুন) ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট মহলে তোড়জোড় শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গত বুধবার সন্ধ্যা ৭টায় দুটি ড্রেজার ডুবে যায়। সেখানে থাকা তিন শ্রমিক সাঁতার কেটে টাগবোটে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো, রমজান আলী (৫৩) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।

নিখোঁজ দুই শ্রমিক মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ প্রসঙ্গে মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব থাকা হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান জানান, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করছিল। প্রকল্পে বালু আনলোডিংয়ের কাজ শেষ হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৪টায় পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যায় ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওই দুটি ড্রেজার ডুবে যায়। এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠলেও সাজ্জাদ হোসেন ও রমজান আলী নামে দুই শ্রমিক নিখোঁজ হন।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, দুটি ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকাল থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত দুই শ্রমিকের সন্ধান মেলেনি।

 

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...