এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ঋত্বিক রোশনের চাচাতো বোন পাশমিনা রোশন। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মাধ্যমে বলিউডে নাম লেখাবেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা।
ইনস্টাগ্রামে এক পোস্টে পাশমিনা লেখেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ।
এর আগে ‘ইশক ভিশক’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। প্রায় দুই দশক পর সিনেমাটির রিমেক হচ্ছে। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’।

