আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার তেমন কোনো জটিলতা নেই।
শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
রেজাউল করিম বলেন, ‘গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা সেবা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো জটিলতা নেই তাঁর শরীরে।

