বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ভারতে শাকিরার কনসার্ট স্থগিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পপ তারকা কলাম্বিয়ার গায়িকা শাকিরা ভারত সফরে যাচ্ছেন না। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে ভক্ত অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও বাধ সেধেছে যুদ্ধ।

এনডিটিভি বলছে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

ইনস্টাগ্রামে আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ একটি বিবৃতি প্রকাশ করে শাকিরার কনসার্ট স্থগিতের খবর দিয়েছে।

তাতে বলা হয়েছে, “অনুরাগী, শিল্পী ও প্রযোজনা টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

আগামী পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকেটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’।

মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। গেল ২৯ মার্চ দিল্লিতে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে গেছে। আগামী ২৩ মে কেনি ওয়েস্টের কনসার্টের নতুন তারিখ দেওয়া হয়েছে।

প্রায় দুই দশক আগে কনসার্ট করতে ভারতে এসেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...