শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে ওসমান গনি (৪২) নামে এক বিএনপি নেতা গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় ওসমান গনির মা আছিয়া বেগমও (৭০) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গতকাল রোববার রাত ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ওসমান গনি ঐ এলাকার রশিদ আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে চারজন দুর্বৃত্ত অস্ত্র হাতে ওসমান গনির ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমানের হাতে ও পেটে অসংখ্য ছড়া গুলি লাগে। এ সময় তারা ওসমান গনির হাতে ও পিঠে কুপিয়েও যখম করে। ছেলেকে বাঁচাতে ওসমানের বৃদ্ধা মা আছিয়া বেগম ছুটে এলে তার দুইপায়ে গুলি লাগে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ওসমানের পিতা রশিদ আহমদকেও পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা ওসমানকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এই বিভাগের সব খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায়...

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই...

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর...

সর্বশেষ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি...

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম...

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায়...

স্বাধীনতার চেতনায় দেশ গঠনের আহবান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...

ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালিত...