রবিবার, ১৪ জুন ২০২৬

জনগণের নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করছে : এরশাদ উল্লাহ এমপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলাধীন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক’র সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি সদস্য শওকত আলম শওকত, দক্ষিণ জেলা সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা জাকের হোসেন, মোসলেম মিয়া, স্বপন শীল, সুলতান মাহমুদ টুনু, এম.এ সালাম, ইকবাল হোসেন, দিদারুল আলম লিটন, মোরশেদ আলম, ছবুর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এরশাদ উল্লাহ বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে সরকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।

জনগণের নির্বাচিত সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...