সোমবার, ২৯ জুন ২০২৬

সমকালের কাঠগড়ায় গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে ড. ইফতেখার

রেজাউল করিম স্বপন সমকালকে ধারণ করা একজন সমাজমনস্ক লেখক

- Advertisement -
Single page 1st Paragraph

সমকালের কাঠগড়ায় গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন সমকালকে ধারণ করা একজন সমাজমনস্ক লেখক। তিনি সমাজ, রাষ্ট্র, নীতি ও আদর্শের ক্ষেত্রে বরাবরই আপোসহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একজন লেখকের যে বস্তুনিষ্ঠ ভাবধারা থাকা দরকার প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের মধ্যে তা রয়েছে। গতানুগতিক ভাবধারা নেই তাঁর মধ্যে, রয়েছে একটি নিরপেক্ষ ভাব। সমকালের কাঠগড়ায় গ্রন্থে তিনি শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নিরাপদ খাদ্য, শব্দ ও বায়ু দূষণ, বেকারত্ব, দ্রব্যমূেেল্যর উর্ধ্বগতি, ই কমার্স, মেট্টোরেল, পর্যটন শিল্পসহ অসংখ্য বিষয়ের ওপর আলোকপাত করেছেন। এসব বিষয়ে তিনি যেমন সমস্যা ও সংকটের কথা উল্লেখ করেছেন ঠিক তেমনি সংকট উত্তোরণের উপায়ও বলেছেন। তাঁর এইসব বিষয়ে গভীর পর্যবেক্ষণ পাঠক উপলব্ধি করতে পারবেন।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে পাাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। আলোচক ছিলেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত।

বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. উজ্জ্বল কুমার দেব, অধ্যাপক মুনীরুল ইসলাম, অধ্যাপক আমিরুল মোস্তফা, অধ্যাপক মুজিব রাহমান, প্রাবন্ধিক নেছার আহমদ, সংগঠক পরিমল ধর, মুহাম্মদ মহসিন চৌধুরী, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, সংগঠক ও শিক্ষাবিদ মাজহারুল হক। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন।

ড. আনোয়ারা আলম বলেন, সমকালের কাঠগড়ায় গ্রন্থটি সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর লেখা অত্যন্ত তথ্যবহুল। সমাজের ও দেশের নানা অসঙ্গতি তিনি দারুণভাবে তুলে এনেছেন।

প্রফেসর রীতা দত্ত বলেন, রেজাউল করিম স্বপনের লেখায় শক্তি আছে প্রচণ্ড গতি আছে। গঠনমূলক পর্যবেক্ষণ আছে। আশা করি বইটি পাঠক মহলে বেশ সমাদৃত হবে।

সভাপতির বক্তৃতায় শিশুসাহিত্যিক রাশেদ রউফ বলেন, রেজাউল করিম স্বপন একজন পরিপাটি সুশৃঙ্খল ও নিষ্ঠাবান লেখক। সাংগঠনিক কাজেও তিনি উদারহস্ত।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...