সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে এমডি এন্ড সিইও

সব সূচকে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে জনতা ব্যাংক

- Advertisement -
Single page 1st Paragraph

জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেছেন, অতীতের সব সংকট অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচকে এখন ঊর্ধ্বগতি বিরাজ করছে। ২০২১ সালে ৩০০ কোটি টাকার বেশি নীট মুনাফা অর্জন করেছে জনতা ব্যাংক। যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমার প্রতি আস্থা রেখেছেন। সেই বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জিং সময় পার করেছি। স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করেছি। বৈরি পরিস্থিতিতেও প্রতিটি সূচকে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছি। এই কৃতিত্বের অংশীদার আমার প্রতিটি কর্মী।

শুক্রবার (১০ জুন) সকালে জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লি: চট্টগ্রাম বিভাগীয় কাযালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি শেখ মোঃ জামিনুর রহমান, ডিএমডি মোঃ কামরুল আহছান, ডিএমডি মোঃ নুরুল আলম, সিএফও এবং জিএম মোঃ মফিজুল ইসলাম। এয়াড়া সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সকল শাখা ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক বৃন্দ।

সম্মেলনে শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে এমডি এন্ড সিইও মো: আব্দুছ ছালাম আজাদ বলেন, নতুন-নতুন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়সহ ফরেন রেমিট্যান্স বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে ঘিরেই আমাদের সবকিছু আবর্তিত। এ মহানায়কের জন্ম না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব আমাকে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে চুম্বকের মতো আকর্ষণ করেছিল। তাঁর স্বাধীনতার ডাকে মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাপিয়ে পড়েছিলাম। তাঁরই দূরদর্শী নেতৃত্বে আমরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছি। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তাঁর লালিত সোনার বাংলার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হচ্ছে।

সভাপতির বক্তৃতায় জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল আলম বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতিতেও জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতায় চলতি বৎসরেও সকল লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট চট্টগ্রামে জনতা ব্যাংকের প্রতিটি কর্মীরা।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...