রবিবার, ১৪ জুন ২০২৬

ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়ি নিয়ে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক তার গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় গাড়ি কেটে তাকে উদ্ধার করে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘাতক ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...