সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে বৌদ্ধ বিহারে দূর্বৃত্তের অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায় কিছু সামগ্রী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিহার পরিচালনা কমিটির সদস্য চন্দন বড়ুয়া। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়া এলাকায় অবস্থিত সংঘরাজ বিহারের বুদ্ধ মূর্তির সামনে স্থাপিত নিরাপত্তা বেষ্টনীতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে প্লাস্টিকের নেট ও কাঠ দিয়ে তৈরি নিরাপত্তা বেষ্টনী, কিছু ছবি ফ্রেম, বই, বসার পাটি, মাদুর ও ক্যালেন্ডার আগুনে পুড়ে যায়।

বিহারে অবস্থানরত ভিক্ষু শ্রদ্ধাপাল আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। এদিকে সংবাদ পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন ও এএসআই সানু মং মার্মার নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসাইন, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া, সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু বলেন, আমি ভোর চারটার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি বিহারে আগুন জ্বলছে। আমি বালতি নিয়ে আগুন নিভাতে চেষ্টা করি। পরে স্থানীয়রা এগিয়ে আসে। আমি কাউকে দেখি নি। তবে, পায়ের চিহ্ন পাওয়া গেছে। সপ্তাহখানেক পূর্বে চুরির ঘটনাও ঘটেছে। তিনি আরো বলেন, আমি বিগত চার বছর ধরে বিহারে একা থাকি। ইতোপূর্বে কখনও এমন ঘটনা দেখি নি। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...