বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ চরিত্রে ভাবনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গেল বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় আসছে এর দ্বিতীয় সিজন। চলতি বছরের জানুয়ারিতেই অভিনেতা–নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ঘোষণা দেন সিরিজটির দ্বিতীয় কিস্তির। এখনো চলছে নতুন সিজনের শুটিং। নতুন সিজনে আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে সুপারস্টারের স্ত্রীর চরিত্রে।

এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। আশনা হাবিব ভাবনা বলেন, এখানে আমার চরিত্রটা একজন সুপারস্টারের স্ত্রীর, যে সুপারস্টার কিনা পরকীয়ার আসক্ত। কিছুদিন আগেই আমার অংশের শুটিং শেষ করেছি। কাজটা করে ভালো লেগেছে। নতুন এই সিজনের গল্প কি দেশের কোনো তারকার জীবন থেকে অনুপ্রাণিত কি না, এমন প্রশ্নে ভাবনা বলেন, এটা জয় ভাই ভালো বলতে পারবেন। আমার মনে হয়, এটার উত্তর তার দেওয়া উচিত।

এদিকে সুমন ধর পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েবের শুটিং করেছেন ভাবনা। এখনো প্রায় ১৫ শতাংশের মতো শুটিং বাকি বলে জানান তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা। উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনী’র দ্বিতীয় সিজন আরো অভিনয় করেছেন রুনা খান, কুসুম শিকদার, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। আসন্ন ঈদে সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...