শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এই ক্ষতিপূরণ বাবদ সহায়তা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও আহতদের পরিবারের হাতে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়। সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে এক লক্ষ করে মোট ২৩ লক্ষ টাকার চেক দেওয়া হয়।

এসময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক আইন যথাযথভাবে মানার অনুরোধ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে উপস্থিত বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো.মুছা, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান প্রমুখ।

২০২৩ সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেয় বিআরটিএ। তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে সহায়তা থেকে বঞ্চিত হয়। সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হবার তিন মাসের মধ্যে বিআরটিএ স্থানীয় শাখায় আবেদন করলে নিয়ম অনুযায়ী সরকার ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...