রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টানা তিন ম্যাচ হেরে নারী এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’-তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ২-০ গোলে এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে লিড নেয় উজবেকিস্তান। মধ্য মাঠ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে মারিয়া মান্দার অসাধারণ ট্যাকলে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

৩১ মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। উজবেকিস্তানের সীমানায় বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।

৪২ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন কোহাতি কিসকু।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে নেয়। ৬২ থেকে ৬৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে উজবেকরা। ৬২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন দিলদোরা নোজিমোভা।

ম্যাচের ৮৮ মিনিটে বাংলাদেশের জালে এক হালি গোল পূর্ণ করেন নিলুফার কুদ্রাতোভার। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ হারে বাংলাদেশ।

এর আগে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

আইরিন খাতুনের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পান সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী।

প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও এবার শুরু থেকেই মাঠে নামেন তিনি।

এছাড়া নবীরান খাতুনের পরিবর্তে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম এবং শামসুন্নাহারের জায়গায় উমেলাহ মারমা একাদশে সুযোগ পান।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...