রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকারি বিনিয়োগ বাড়াতে শক্তিশালী আর্থিক সংস্কারের প্রস্তাব ডিসিসিআই’র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে শক্তিশালী আর্থিক সংস্কারের একটি ধারাবাহিক উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে, আর্থিক স্থিতিশীলতা জোরদার করা এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বেসরকারি খাত। তিনি ডিসিসিআই প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, কারণ দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বহুমুখী অর্থায়নের সুযোগ তৈরি করতে আরও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলার জন্য সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি বেসরকারি খাতমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যাতে আর্থিক নীতিমালা ব্যবসায়ীদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

মূলধনের প্রাপ্যতাকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তি প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সারা দেশে শক্তিশালী ও টেকসই বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে ঋণপ্রবাহ বৃদ্ধি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ ঋণের সুদের হার কমিয়ে আনা এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর প্রস্তাব দেন। তিনি প্রকৃত (অনিচ্ছাকৃত) ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা বৃদ্ধি করার প্রস্তাব করেন। তিনি বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবে।

তিনি এসব গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ী সম্প্রদায়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...