শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় সনাতন ধর্মালম্বী সেবাইতদের জন্য ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ রোববার সকালে বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প”-এর জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল, জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সকলকে নিজ নিজ ধর্ম সম্পর্কে বিশদভাবে জানতে হবে। কোনো ধর্মই কাউকে আঘাত বা হিংসার শিক্ষা দেয় না; প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলার মাধ্যমে ধর্মীয় পূজা-অর্চনা সম্পন্ন করতে হবে।

আয়োজকরা জানান, ৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে বান্দরবানের বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি, সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...