চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় লরির ধাক্কায় মো.খাজা ওয়াসিদ উদ্দীন জুয়েল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়াসিদ উদ্দীন জুয়েল মিরসরাই থানার পশ্চিম ঈসাখালীর গিয়াস উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের নায়েক বাবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় জুয়েল গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেে নিয়ে আসা হলে সেখানে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

