বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চন্দনাইশে বেপরোয়া বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট শিকারীর টেক এলাকায় বেপরোয়া বাসের চাপায় ১ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

তার নাম মোঃ জাবেদ (৩২)। আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারীরা মোঃ জাবেদ দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি দ্রুতগতির হানিফ সার্ভিসের একটি দ্রুতগতির বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে জাবেদকে বহনকারী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জাবেদ। নিহত জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে।

ঘটনার পরপর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দীন চৌধুরী।

এই বিভাগের সব খবর

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন...

সর্বশেষ

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...