মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অন্তঃসত্ত্বা অবস্থায় ৮ বার চুরি, অবশেষে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে শতাধিক চুরির পরও আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারী চুরি করতে গিয়ে ঢের পুলিশের হাতে ধরা পড়েছে। এর আগেও কয়েকবার ধরা পড়েছিলেন তিনি। রাবেয়া আক্তার নেহা (২৩) নামে ওই নারী শারীরিক এ অবস্থাতেও চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। চার মাস আগেও একই অপরাধে গ্রেফতার হয়েছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশের হাতে মাত্র দুইবার গ্রেফতার হলেও এলাকাবাসীর হাতে ধরা পড়েন আরও চারবার।

সোমবার সকালে নগরের আগ্রাবাদ মৌলভীপাড়া মানিক ম্যানশন থেকে সেই রাবেয়া আক্তার নেহাকে গ্রেফতার করা হয়। তবে এই ‘অন্তঃসত্ত্বা’র জন্য প্রতিবারই সহানুভূতি পান তিনি। তবে সেই সহানুভূতিকে পুঁজি করেই তিনি চুরি করেছেন কমপক্ষে আরও চারবার! এবারও তাকে কেউ সন্দেহ না করলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় তার চুরি।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাবেয়া চট্টগ্রামের অন্যতম শীর্ষ চোর। তিনি চুরি করেন খুবই ভোরে। সে সময় অনেকে নামায পড়তে যায়, অনেকে ব্যায়াম করতে যায়। তাই অনেক বাসা অসাবধানতাবশত খোলা থাকে। তখনই তিনি চুরি করে পালিয়ে যান। রাবেয়া জানান, তিনি এই কায়দায় শতাধিক চুরি করে করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই ধরা না পড়ায় তার বিরুদ্ধে মামলা মাত্র ৪টি। পুরো চট্টগ্রামেই তিনি চুরি করেন।
ওসি আরও বলেন, বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এটা তার চুরিতে বাধা হওয়ার কথা থাকলেও তিনি এটাকেই করেছেন পুঁজি। গর্ভবতী হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না। আবার ধরা পড়ে গেলেও আলাদা সহানুভূতি কাজ করে। তাই এই অবস্থায়ও তিনি চুরি থামাননি। এই অবস্থায়ও চুরি করেছেন ৮ বার! তন্মধ্যে এলাকাবাসীর কাছে ধরা পড়লেও ‘সহানুভূতি’ পেয়ে ছাড়া পান।

সর্বশেষ চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মার্চে ডবলমুরিং থানায় আরও একবার গ্রেফতার হন তিনি। সোমবার ভোরে নগরের আগ্রাবাদ মানিক ম্যানশনে একটি বাসা থেকে মোবাইল ও কাপড় চুরি হয়। পরে এলাকাবাসী সিসিটিভি ফুটেজে রাবেয়াকে শনাক্ত করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে আটক করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার করে। রাবেয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...