রবিবার, ১৪ জুন ২০২৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেন্টমার্টিনের পর্যটন উদ্যোক্তা নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের তরুণ পর্যটন উদ্যোক্তা আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রামুর জুয়ারিয়া নালায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হিমছড়ি–তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। কক্সবাজারে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।

তার মৃত্যুতে সেন্টমার্টিন ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়ি সেন্টমার্টিন দ্বীপে নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...