বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে স্বাধীনতার বই উৎসব‌‌‌ উদ্বোধন ২৭ মার্চ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শৈলী প্রকাশন ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার বই উৎসব‌‌‌ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গঠিত উৎসবের প্রচার ও প্রতিযোগিতা উপ পরিষদের যৌথ বৈঠক আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে উৎসব যুগ্ম আহ্বায়ক কবি শিশু সাহিত্যিক গীতিকার জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উৎসব আহ্বায়ক প্রাবন্ধিক নেছার আহমদ, সচিব প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, অর্থ সচিব শিশু সাহিত্যিক ইসমাইল জসীম, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, গল্পকার রুনা তাসমিনা, কবি আজিজ রাহমান, কবি জি এম জহির উদ্দীন, গল্পকার লিপি বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবি অমিত বড়ুয়া, কবি বাচিকশিল্পী রিনিক মুন, ছড়াকার গৌতম কানুনগো, গল্পকার শিউলী নাথ, লেখক সংগঠক সঞ্চিতা তালুকদার, কবি তানজিনা রাহী, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, লেখক কানিজ ফাতেমা লিমা, সংগঠক এম কামাল উদ্দীন, আয়মান রউফ, রাশেদ রউফ প্রমুখ।
সভায় আগামী ২৭ ও ২৮ মার্চ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বই উৎসব প্রতিযোগিতার ফরমের জন্য কোনো মূল্য না রাখার সিদ্ধান্ত হয়। স্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। তারজন্য সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় অমিত বড়ুয়া সম্পাদিত কিশোরবেলার পাঠ উন্মোচন করা হয়। বই উৎসব উপলক্ষ্যে শিল্পশৈলী, কিশোরশৈলী, কিশোরবেলা ও শৈলী সাহিত্য বুলেটিন প্রকাশ করার সিদ্ধান্ত হয়।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...