শনিবার, ২০ জুন ২০২৬

 মাদক কারবারির হামলায় পেকুয়ায় পুলিশ পরিদর্শক আহত 

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারি ও তার সহযোগীরা হামলায় করে এক পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। এর মধ্যে পুলিশ পরিদর্শক কানন সরকারের অবস্থা গুরুতর। বুধবার (৮ জুন) মাঝ রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকারকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চকরিয়া-পেকুয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম বলেন, পেকুয়ার উজানটিয়ার চিহ্নিত মাদক কারবারি শাহ আলম মাদকের চালান মজুত করে বিক্রির আয়োজন করেছে জানতে পেরে বুধবার রাত সোয়া ১১টার দিকে অভিযানে যায় পুলিশ। এসময় শাহ আলম ও তার সহযোগীরা হামলা চালালে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের মাঝে এ পুলিশ কর্মকর্তা কানন সরকারে আঘাত গুরুতর।

মাদক কারবারি শাহ আলম বাড়ি ঘেরাও করলেও তিনি পালিয়ে যান।শাহ আলম পেকুয়ার চর এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে ধরতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, আহত পুলিশ পরিদর্শক কানন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...