বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ ছাত্রলীগ-যুবলীগের ৮ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে ভোরে ঝটিকা মিছিল করার সময় ব্যানারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টায় কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সময় কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ভোরে রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল শুরু করলে পুলিশ দ্রুত উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)।

এরা সকলে হাটহাজারি, কর্ণফুলী, পাহাড়তলী, সাতকানিয়া ও বাকলিয়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ওসি আফতাব উদ্দিন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...