মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাটহাজারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতামূলক  আলোচনা সভা

হাটহাজারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা মুলক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবু রায়হান এর সভাপতিত্বে  চট্টগ্রাম জেলা তথ্য অধিদপ্তরের কর্মকর্তা  মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসে উপ-পরিচালক মোঃ সাঈদ হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে  নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) আমির হোসেন প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন  হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন ও সাংবাদিক বোরহান উদ্দিন ।
এসময় বক্তরা বলেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দ্রুত ছড়ানো হয়। বিশেষ করে সাম্প্রদায়িকতা বিনষ্ট করার জন্য এই গুজব ছড়ানো হয় বেশী।এ গুজব এখন মহামারী আকারে ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে না বুঝে, না শুনে শেয়ার, লাইক দিবেন না।একটা লাইক ও শেয়ার মাধ্যমে যে কাউকে আইনের আওতায় নিয়ে আসবে আইনশৃঙ্খলা বাহিনী।তাই গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...