রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পুরো রমজান বন্ধই থাকছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদসহ বিভিন্ন ছুটি মিলিয়ে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুন্না রাণী বিশ্বাস নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন ছুটি থাকবে।

এতে আরো বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে রমজান ও ঈদের দীর্ঘ ছুটি ছাড়াও মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন এবং ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ৮ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ২ দিনসহ মোট ছুটি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যেতে পারে। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় প্রতিটি বিদ্যালয়ে উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...