সোমবার, ১৫ জুন ২০২৬

সাংবাদিক জাহেদুল হক ছিলেন মানবতাবাদী মানুষ : স্মরণসভায় ওয়াহিদ মালেক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জাহেদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার বাদ আছর শাহ আমানত দরগাহ লেনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এতিম নিবাসীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সহ–সভাপতি সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার আজীবন সদস্য ও তনজিমুল মোছলেমীন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

সংস্থার অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক (মনি), কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শাকিল, নুরুন নবী মিয়া, নজরুল ইসলাম শুকরিয়া, সাংবাদিক মুহাম্মদ কায়সার, সৈয়দ হামিমুল মিল্লাত, আখতার উদ্দিন মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ জাফরী আলমগীর, ফাহিম ফয়সাল ও অফিস সহকারী মুহাম্মদ আবদুল আলী প্রমুখ।
কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক বলেন, সাংবাদিক এস এম জাহেদুল হক ছিলেন আপাদমস্তক একজন মানবতাবাদী মানুষ। অত্যন্ত কর্মঠ এই প্রাণবন্ত মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন। পেশাগত কাজ ও পারিবারিক দায়িত্ব সম্পাদনের পাশাপাশি মানবসেবায় সবসময় নিজেকে পরিব্যাপ্ত রাখতেন। দীর্ঘ একদশক নিজের শরীরে মরণব্যাধি কিডনি রোগ বহন করেও কাউকে বুঝতে দেননি। রাত–দিন পরিশ্রম করতেন। সবসময় ভাবতেন কিডনি রোগীদের জন্য কিছু করা যায় কিনা। সেই বোধ থেকেই তিনি কিছু সুহৃদকে সাথে নিয়ে গঠন করেন কিডনি রোগী কল্যাণ সংস্থা। এই সংস্থার মাধ্যমে তিনি সমাজের অবস্থাসম্পন্ন লোকদের কাছ থেকে অনুদান ও যাকাতের অর্থ সংগ্রহ করে অসংখ্য কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে নগদ অর্থ প্রদানের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত নিয়মিত পরামর্শ প্রদান করতেন।
তিনি বলেন, ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নিরহংকারী ছিলেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করে তার সুহৃদরা সংগঠনটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে কিডনি রোগীদের কল্যাণে সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...