বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে জামানত হারাচ্ছেন ৬ প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে-২ ফটিকছড়ি আসনে প্রতিদ্বন্ধি ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারাচ্ছেন। এ আসনে বিপুল ভোটের বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট। অন্য যে ৬জন প্রার্থী জামানত হারাচ্ছেন তারা হলেন- সুন্নিজোট মনোনীত বিএসপির চেয়ারম্যান একতারা প্রতীকের শাহাজাদা সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী পেয়েছেন ১২৪১৫ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মোহাম্মদ জুলফিকার আলি মান্নান পেয়েছেন ২১৬৯ ভোট, জনতার দলের কলম প্রতীকের গোলাম নওশের পেয়েছেন ৩৮০ ভোট, গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের রবিউল হাসান পেয়েছেন ২৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের আহমদ কবির করিম পেয়েছেন ২৬২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের জিন্নাত আকতার পেয়েছেন ২৭০ ভোট। তারা কেউই এ আসনে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি।

গত বৃহস্পতিবার রাতে এ আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে। চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ৭৭৭ জন। এ আসনে ভোট পড়েছে ২ লাখ ১৬ হাজার ৪৫২ বা ৪৬ দশমিক শূন্য ৪৯ শতাংশ। সে হিসাবে এ আসনে সাড়ে ১২ শতাংশ ভোট হবে ২৭ হাজার ৫৬ এর আশপাশে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন,আইনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয় এবং ওই টাকা সরকারি কোষাগারে জমা হয়। ফটিকছড়ির ৬জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...