শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, নির্বাচনে সারাদেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ৩ ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে— প্রতিটি কেন্দ্রে স্থির বা স্ট্যাটিক ফোর্স, ভ্রাম্যমান বা মোবাইল টিম ও জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং টিম।

তিনি আরও বলেন, এছাড়াও এবার ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৮০ বা ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া পুলিশ সুপাররা তাদের সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরা ব্যবহার করবেন।

পুলিশ প্রধান বলেন, নির্বাচনী নিরাপত্তায় পুলিশের নিয়োজিত মোট সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮০৫ জন। এর মধ্যে কেন্দ্রে স্থির বা স্ট্যাটিক ফোর্স হিসেবে ৯৩ হাজার ৩৯১ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাপোর্ট বা সহায়তাকারী পুলিশের সংখ্যা ২৯ হাজার ৭৯৮ জন। এ হিসেবে নির্বাচনে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন থাকবে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য।

আইজিপি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। এ কার্যক্রমের আওতায় মোট ২৭ হাজার ৯৯৫টি লাইসেন্সকৃত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানাগুলোতে জমা পড়েছে।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সশস্রবাহিনী, বিজিবি ও প্রায় ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— এ কে এম আওলাদ হোসেন (অতিরিক্ত আইজি (প্রশাসন), মো. আকরাম হোসেন (অতিরিক্ত আইজি (অর্থ), মোসলেহ উদ্দিন আহমদ অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও সরদার নূরুল আমিন অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...