রবিবার, ১৪ জুন ২০২৬

১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটের জন্য এখন ৬০ ঘণ্টারও কম সময় বাকি উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। যদি এখন বলি শঙ্কা আছে, তবে মনে হবে— আমার আস্থার অভাব আছে। কাজেই শঙ্কার কোনো কারণ নেই।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।

তিনি আরো জানান, আগামীকাল মঙ্গলবার থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ হবে। এতে বড় ধরনের মিছিল, মিটিং, শোডাউন অন্তর্ভুক্ত। ইসি সচিব আশা প্রকাশ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার বন্ধ থাকবে।

সিনিয়র সচিব বলেন, ‘আমাদের কাছে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। একটি সেল এখানে নিয়মিত নজর রাখে এবং অন্যান্য সরকারি এজেন্সির সঙ্গে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করা, যেখানে কেউ কষ্ট ভোগ করবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, এ পর্যন্ত মারাত্মক কোনো ঘটনা বা খবর আমাদের কাছে আসেনি। তবে দু’টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে দু’জনের প্রাণহানি হয়েছে। এগুলো নিন্দনীয়। তফসিল ঘোষণার পর হাদি এবং শেরপুরে ঝিনাইগাতিতে দু’টি দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে মিছিল ও মিটিং চলাকালীন বক্তব্য পাল্টা-প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে সবকিছু শালীনতার মধ্যে চলছে এবং কোনো মারাত্মক ত্রুটি রিপোর্ট করা হয়নি।

ইসি সচিব আরো বলেন, ‘আমাদের গোয়েন্দা নজরদারী কার্যকরভাবে চলছে। চারটি বা ছয়টি সিল এক জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের কোনো ব্রিজ অব কন্ডাক্ট পাওয়া যায়নি।’

আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেখতে মাঠ পর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি অ্যান্ড জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। অভিযোগের তথ্য প্রাপ্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়।

তিনি আরো বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করলে আমি নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে পড়ব। তাই আমরা সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করছি।’

এই বিভাগের সব খবর

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

সর্বশেষ

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...