সোমবার, ১৫ জুন ২০২৬

নগরীতে অনুষ্ঠিত হল দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা।

শনিবার সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স এর স্থায়ী ক্যাম্পাস এর সুউচ্চ পাহাড়ের মনোরম পরিবেশে সারা দেশ আসা ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, “চট্টগ্রামের প্রাকৃতিক পাহাড়ি ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার ও আউটডোর স্পোর্টসের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। ডাউনহিল সাইক্লিংয়ের মতো দুঃসাহসিক ইভেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে এবং নগরীর ক্রীড়া সংস্কৃতিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।”
দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতায় সুউচ্চ পাহাড় থেকে সাইকেল নিয়ে ঝুকিপূর্ণ সরু সড়ক ও সিড়ি পেরিয়ে দ্রুত গতিতে নীচে নেমে আসার দুঃসাহসিক ইভেন্টটি উপস্থিত দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী বাবর আলী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আলী আহসান রাজু, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদের সাইক্লিং ফেডারেশনের কর্মকতারা। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
আয়োজকরা মনে করেন প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এই দিনটি বাংলাদেশের ডাইনহিল সাইক্লিং নতুন উচ্চতায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম আহমেদ তাহমিদ চৌধুরী, ২য় জাহিদ হাসান আশিক, ৩য় মোঃ আল হাফেজ, ৪র্থ মোঃ হাবিব হোসাইন আরমান এবং ৫ম আরিয়ান ইসলাম আকাশ।

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

সর্বশেষ

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে...