বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। ২০ দলের এই আসরে প্রথম দিনই মাঠে গড়াবে তিন ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে। কলকাতায় দ্বিতীয় ম্যাচে বিকাল সাড়ে ৩টায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড। আর সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে ভারত-যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ-নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগা দল সহজ জয় পাবার কথা ডাচদের বিপক্ষে।

সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতো বাংলাদেশ। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল সাড়ে ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারিবিয়ানদের।

আর দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

এবারের আসরে প্রথমবার অংশ নেবে ২০ দল। ভারত ও শ্রীলঙ্কায় হবে মোট ৫৫টি ম্যাচ। ভারতের ৫টি আর শ্রীলঙ্কার ৩টি—মোট ৮ ভেন্যুতে হবে ক্রিকেটের বিশ্ব আসর।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...