রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত হেঁটে শান্তির ধর্ম পদযাত্রা করছেন ২ শতাধিক ভিক্ষু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশ ও বিশ্ব শান্তি কামনায় রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৭৫ কিলোমিটার পায়ে হেঁটে ধর্ম পদযাত্রা করছে দেশ বিদেশের ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু।

রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ধরে বৌদ্ধ ভিক্ষুরা পায়ে হেঁটে আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে এসে পৌঁছেছেন ।

গতকাল বুধবার  রাঙ্গামাটির রাজ বন বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা শান্তির পদ যাত্রার উদ্দেশ্য রওনা দেন। বিভিন্ন এলাকায় রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ভিক্ষুদের ফুলেল অভ্যর্থনা ও পানীয় দান করছেন হাজার হাজার পূণ্যার্থী।

গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গন থেকে এ শান্তির ধর্মযাত্রা শুরু করা হয়। পার্বত্য চট্টগ্রামে আধ্যাত্মিক বৌদ্ধ গুরু খ্যাত বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাথেরর আগামী ৮ ফেব্রুয়ারি ৭৬ তম জন্মদিনটিকে স্মরণীয় করতে তাকে সম্মান জানানোর পাশাপাশি বৌদ্ধ ধর্ম প্রচার এবং দেশ ও বিশ্ব শান্তি কামনায় তিন দিনের শান্তির পদযাত্রা করছে বনভান্তের শিষ্যসংঘ।

এতে থাইল্যান্ড থেকে আসা ভিক্ষুসহ দুই শতাধিক ভিক্ষু এ শান্তি ধর্মযাত্রায় অংশ নিচ্ছে। এ ধর্মযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুশি পূন্যার্থীরা।

বনভান্তের ভিক্ষু সংঘ বাংলাদেশএর সাধারণ সম্পাদক,বিমলানন্দ মহাথের জানান ,বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাথেরর আগামী ৮ ফেব্রুয়ারি ৭৬ তম জন্মদিনটিকে স্মরনীয় করতে তাকে সম্মান জানানোর পাশাপাশি বৌদ্ধ ধর্ম প্রচার এবং দেশ ও বিশ্ব শান্তি কামনায় তিন দিনের শান্তির পদযাত্রা করছে বনভান্তের শিষ্যসংঘ।

আয়োজক কমিটির সদস্য কৃষ্ঞ বাহন  চাকমা জানান, শান্তির ধর্ম যাত্রায় পূণ্যার্থীরা ভিক্ষুদের পানীয় ও খাদ্যদ্রব্য দান করার পাশাপাশি অর্থও দান করছেন। এ শান্তির ধর্মযাত্রায় প্রাপ্ত দানের সকল অর্থ রাজবন বিহারের নির্মাণাধীন বিশ্বশান্তির প্যাগোডার জন্য দেওয়া হবে। ধর্মযাত্রাটি আগামীকাল শুক্রবার খাগড়াছড়ি ধর্মপুর আর্য বিহারে গিয়ে শেষ হবে।

এই বিভাগের সব খবর

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় রাউজানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের অপারেশন এবং বৃক্ষরোপণ...

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা বলেছেন, শাস্ত্রীয় সঙ্গীত একটি বিকাশমান সমাজের রসোত্তীর্ণ শিল্প, এটি কঠিন সাধনায় আয়ত্ত হয়। সমিতির প্রতিষ্ঠাতা...

দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে...

সর্বশেষ

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও...

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা...

দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল...

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...