সোমবার, ১৫ জুন ২০২৬

ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : চট্টগ্রামের ডিসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং মেরুদণ্ড সোজা রাখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ‘নিজের বিবেক বিক্রি করবেন না। কোনভাবেই বেঈমানি করা যাবে না। সুন্দর সিস্টেমের মাধ্যমে দেশ গড়তে হবে। শান্তিপূর্ণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই।’

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ভোটারদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব স্মরণ করিয়ে বলেন, “ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে না পারলে ‘মব’ সৃষ্টি হতে পারে। তাই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, ‘আগের নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছেন। এবারও কোনো চাপ না থাকলেও দায়িত্ব থেকে মুক্ত নয়। বৈধ আদেশ ও নির্দেশনা মানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর উপরও থাকবে। কোনো গণ্ডগোলের খবর পাওয়া মাত্র ২-৩ মিনিটের মধ্যে সেনাবাহিনী উপস্থিত থাকবে।’

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...