বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। উপজেলার মাইজভাণ্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে এনভিআরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। কেন্দ্রটি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র বলে নিশ্চিত হওয়া গেছে। ২৯ জানুয়ারি বিকেল থেকে ২ ফেব্রুয়ারি ভোরের মধ্যে বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক আহমদ হোসেন মুফতি জানান, ২৯ জানুয়ারি বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর কয়েক দিন বন্ধ ছিল। সোমবার সকালে এসে একাধিক কক্ষের তালা ভাঙা ও মালামাল চুরি হতে দেখা যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার, মনিটর, আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস ও কীবোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেক বই এবং বিদ্যালয়ের ঘণ্টা। প্রয়োজনীয় নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, দায়িত্বে থাকা নৈশপ্রহরী মো. জোবায়েরের অবহেলার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তিনি ওই তিনদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। দায়িত্বে থাকা সত্ত্বেও অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির মতো বড় ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সেলিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।’ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় স্থাপন করে সিসিটিভি ক্যামেরা সচল করা হবে।’

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...