রবিবার, ২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে যুবদল কর্মী ঘোষণা কবির গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে যুবদল কর্মী জিয়াউল কবির প্রকাশ ঘোষনা কবির (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভুজপুর থানাধীন হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘোষনা কবির উত্তর ফটিকছড়ির হেয়াকোঁ সরকারপাড়া গ্রামের ফরিদ প্রকাশ কসাই ফরিদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ঘোষনা কবিরের বিরুদ্ধে ভুজপুর থানায় হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হেয়াকোঁ সরকারপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সমাজের সর্দার তাজুলসহ ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ঘোষনা কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা (মামলা নং-১২/২৬) দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি তাজুলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

রোববার সকালে অভিযুক্ত ব্যক্তি ও তার ভাই জসিম তাজুলের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘোষনা কবির পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভুজপুর থানায় তার বিরুদ্ধে মামলা নং-২২/২৫ এবং মামলা নং-১২/২৬সহ একাধিক মামলা ও জিডি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘোষণা কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় ভুজপুর থানা পুলিশ।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...