বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে এক মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ,ঘোষণা দিলেন ঐক্যের

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে এক মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ। হাত তুলে ঘোষাণা দিলেন ঐক্যের এবং চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সরওয়ার আলমগীরকে বিজয়ী করার। শনিবার উপজেলার ভুজপুর থানাধীন কাজিরহাট বাজারে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বিশেষ করে এ সমাবেশে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন, ফটিকছড়ি বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী উপস্থিত ছিলেন। এ তিনজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপির মনোনয়ন পান সরওয়ার আলমগীর। সমাবেশে তারা তিনজন একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ভুজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন বাচ্চুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ ছালাউদ্দিন । উদ্বোধক ছিলেন কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী। বক্তব্য রাখেন দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, আহমদ হোসেন তালুকদার, রাকিবুল আলম, জাহেদুল আলম মেম্বার প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি বিএনপিতে কোন বিভাজন নেই। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, ফটিকছড়ির মাটি, বিএনপির ঘাঁটি। এটা আগামি ১২ফেব্রুয়ারী আবারো প্রমাণিত হবে। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকানোর শক্তি কারো নাই। ফটিকছড়ি তথা দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই। কোটি কোটি তরুণ তরুণী এবার প্রথম ভোট দেবে। এই প্রথম ভোটই তারা ধানের শীষে দেবে। তিনি বলেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ ছালাউদ্দিন বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ধানের শীষের গণজোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে। তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়েছে। তাই সকলের অধিকার বাস্তবায়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ফটিকছড়ি বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, বিএনপি ও ধানের শীষের পক্ষে আমরা এক। ধানের শীষে ভোট দেয়া মানে দেশের উন্নয়ন হওয়া। তিনি বলেন, ভেদাভেদ ভুলে সবাই আসুন, ধানের শীষ প্রার্থীকে জয়ী করে দেশকে এগিয়ে নিই।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...