শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লামায় শিশু ও নারী উন্নয়নে তথ্য অফিসের সচেতনতামূলক ওরিয়েন্টেশন

- Advertisement -
Single page 1st Paragraph

শিশু ও নারী উন্নয়নে এক সচেতনতা মূলক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার(৮জুন) দুপুরে বান্দরবানের লামা পৌরসভা এলাকার মধুঝিরিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিসের আয়োজনে ‘যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ আলোচক ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার একাডেমিক প্রধান তমিজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল হক, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও এম বশিরুল আলম। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রুিতহিংসার রাজনীতি, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্ম নিবন্ধন, যৌতুক, বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, মৃত্যু নিবন্ধন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং শিশুর যথাযথ বিকাশ, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, শিক্ষা ও পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসহ জনসংখ্যা, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও প্রতিকার, নিরাপদ সড়ক বিষয়ের ওপর সচেতনতামূলক বিস্তারিত তুলে ধরেন। ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, উন্নয়ন বোর্ডের পাড়া কর্মী ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ গ্রহন করেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...