বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসকান্দর মির্জা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফটিকছড়ি থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। বর্তমানে নগরীর বাকলিয়ায় নানা অপরাধে জড়িত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাকলিয়ার বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাকলিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার এসকান্দর মির্জা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের উত্তর রোসাংগিরী গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গল চাঁদ তালুকদার বাড়ির ফোরক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, এসকান্দর মির্জা ফটিকছড়ি থানার জিআর-৭৪ নম্বর মামলাসহ একাধিক মামলার আসামি। ১৯৯৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বাকলিয়ার বাস্তহারাসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার জমি সংক্রান্ত বিরোধ ও দখল সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করার তথ্য পাওয়া যায়নি। কারণ তার ভয়ে কেউ বাকলিয়ায় মুখতো না বলে অভিযোগ।

গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...