বান্দরবান জেলার লামা উপজেলায় ৫টি অবৈধ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাাবে গড়ে উঠা ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা হারে দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- এফএসি ব্রিকস, এমএমবি ব্রিকস, এমএইচবি ব্রিকস, ৩ বিএম ব্রিকস ও এসবিডাব্লিউ ব্রিকস। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলার সহকারি পরিচালক মো. রেজাউল করিমসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহারের অপরাধে পাঁচ ইটভাটাকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমান আ্দালতের অভিযান অব্যাহত থাকবে।

