রবিবার, ১৪ জুন ২০২৬

বাঁচানো গেল না রাউজানের গভীর গর্তে পড়া শিশুটিকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মুহাম্মদ মেজবাহ উদ্ধার হলেও তাকে বাঁচানো যায়নি। ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বড়ুয়াপাড়া এলাকায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু মেজবাহ। সে ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে। সাইফুলের এক মেয়ে ও এক ছেলের মধ্যে মেজবাহ ছিল ছোট।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার গৃহহীনদের সরকারের দেওয়া বসতঘরের ২০-৩০ ফুট দূরত্বে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে পানি না পাওয়ায় গর্তটি পরিত্যক্ত হয়। সেটি আর ভরাট করা হয়নি। শিশু মেজবাহ খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায়।

তালেব নামের এক প্রত্যক্ষদর্শী জানান, শিশুটি পড়ার পর তাঁরা কান্নার শব্দ শুনেছেন। পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরপতা শুরু করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে উদ্ধার তৎপরতায় সহায়তা করেন।

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১০ মিনিটের দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...