বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা সুলতনা খান হীরামনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা।

প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...