রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মহেশখালীকে জ্বালানি ও লজিস্টিকস হাবে রূপান্তরে ৫ বছরের রোডম্যাপ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের জ্বালানি ও লজিস্টিকস খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মহেশখালীকে গড়ে তুলতে পাঁচ বছরের কৌশলগত রোডম্যাপ প্রকাশ করেছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিডার প্রথম গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ২০২৫ থেকে ২০৩০ সময়কালের জন্য একটি ‘স্বল্পমেয়াদি ভূমি বরাদ্দ পরিকল্পনা’ অনুমোদন দিয়েছে বোর্ড।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে মিডার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার মূল গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায়।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, মহেশখালীর গভীর সমুদ্রবন্দরকে কার্যকরভাবে পরিচালনায় আনা হবে এই রোডম্যাপের অন্যতম প্রধান লক্ষ্য।

একই সঙ্গে দ্রুত এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, বর্তমান সময়ে জ্বালানি সংকট একটি বড় সমস্যা এবং এই সংকট মোকাবিলায় এসব টার্মিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।

মাস্টারপ্ল্যান প্রণয়নের ক্ষেত্রে মহেশখালীর প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানান মিডার নির্বাহী চেয়ারম্যান।

তিনি বলেন, অঞ্চলটির অর্থনৈতিক কার্যক্রমকে বহুমুখী করতে বোর্ড মহেশখালী এলাকায় একটি বিশেষায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ হাব স্থাপনের পরিকল্পনাও অনুমোদন দিয়েছে।

গত আগস্ট থেকে কার্যক্রম শুরু করা মিডা এখন জনবল কাঠামো সুসংহত করার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, গভর্নিং বোর্ড ১৩৭ জনবল নিয়ে একটি সাংগঠনিক কাঠামোর অনুমোদন দিয়েছে, যা এই মেগা প্রকল্পগুলোর উন্নয়ন কার্যক্রম তদারকিতে কাজ করবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...