বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দৃষ্টির স্কুল অব ডিবেটের ৩৩তম ব্যাচের সমাপ্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হলো দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কবি ও লেখক থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের পরিচালক অভিক ওসমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং দৃষ্টি চট্টগ্রামের প্রাক্তন সভাপতি চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরও বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সদস্য সাহাদাত সায়মন, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সাধারন সম্পাদক জুনায়েদ মুফরাদ মৌসুম, সাংবাদিক মুজিবুল হক, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও দৃষ্টির সাংগঠনিক সম্পাদক ও স্কুল অব ডিবেটের কোর্স কো–অর্ডিনেটর মুন্না মজুমদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি অভিক ওসমান বলেন, “বিতর্ক মানুষকে শুধু বক্তব্য দেওয়া শেখায় না, বরং চিন্তার গভীরতা, যুক্তির শুদ্ধতা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা গড়ে তোলে। এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবে।” সমাপনী অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা্তযা দৃষ্টি স্কুল অব ডিবেটের অগ্রযাত্রাকে আরও সুসংহত করে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...